,

কাকরাইলে তাবলিগ মসজিদে ২ গ্রুপের হাতাহাতি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে তাবলিগ জামে মসজিদে মুসল্লিদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুসল্লিরা জানান, মাওলানা জুবায়ের ও মাওলানা ওয়াসিফুল হক গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

তারা আরো জানান, কয়েকদিন আগে মাওলানা জুবায়ের পাকিস্তান যান। সেখানে তাবলিগ নেতা মাওলানা আহমেদ লাটসাহেব বাংলাদেশে তাবলিগ মুসল্লিদের একটি বিশেষ বার্তা দেন। মাওলানা জুবায়ের দেশে ফিরে আসার পর তিনি ওই বার্তা মুসল্লিদের কাছে জানাননি। এরই মধ্যে পাকিস্তান থেকে আহমেদ লাটসাহেব তার বার্তা অন্য মুসল্লিদের কাছে পৌঁছে দেন।

এ খবর জানাজানি হলে মাওলানা জুবায়েরের বিরুদ্ধে একটি গ্রুপ সোচ্চার হয়ে ওঠে। এরই জের ধরে আজ সকালে কথাকাটাকাটি, হাতাহাতি ও একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। রমনা থানার ওসি কাজী মাইনুল হক জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে