সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আনুশকা!

news-image

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। বলিউডে এ অভিনেত্রীর অভিষেকের গুঞ্জন অনেকদিন থেকেই উড়ছে। সম্প্রতি স্বনামধন্য প্রযোজক ও ধর্মা প্রোডাকশনের কর্ণধার করন জোহর তাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আনুশকা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

একটি সূত্রের দেয়া তথ্যমতে, করন তার নতুন একটি প্রজেক্টে আনুশকাকে নিতে চাইছিলেন, কিন্তু এ অভিনেত্রীর কাছে সিনেমার চরিত্র যথেষ্ট আকর্ষণীয় মনে হয়নি। ফলে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। সিনেমাটি ফিরিয়ে দেয়ার আগে এ নিয়ে প্রভাসের সঙ্গে আলোচনাও করেছেন আনুশকা।

একই কারণে ইমতিয়াজ আলীরতামাশা সিনেমাটিও ফিরিয়ে দিয়েছিলেন আনুশকা। পরবর্তীকালে এতে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। তবে বক্স অফিসে সাফল্য পায়নি সিনেমাটি।

কয়েকদিন আগে প্রকাশিত খবরে জানা যায়, প্রভাসকে নিয়েও সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন করন জোহর। তিনি চেয়েছিলেন তার হাত ধরেই বলিউডে পা রাখুক বাহুবলি অভিনেতা। কিন্তু সিনেমার জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক চাওয়ায় তাকে নিয়ে সিনেমা করার পরিকল্পনা বাদ দেন করন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা