সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ চলচ্চিত্র ফিরিয়েছিলেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : ২০০০ সালে বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় উঠার পর চলচ্চিত্র জগতে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর দীর্ঘ দিন ধরে বলিউড ইন্ডাস্ট্রি দাবড়ে বেড়াচ্ছেন তিনি। অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেত্রী। অভিনয় করছেন হলিউড চলচ্চিত্রেও। তবে বলিউডের বেশ কজন বিখ্যাত পরিচালকের ১০টি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। এ সময় তিনি এ তথ্য জানান।

মধু চোপড়া বলেন, ‘মাত্র ১৭ বছর বয়সে প্রিয়াঙ্কা ইন্ডাস্ট্রিতে পা রাখে। তিন বছর আগেও প্রতিটি দিনের পুরো সময় তার সঙ্গে আমি কাটিয়েছি। একবার এক ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এসে বলেছিলেন, ‘‘আপনার মাকে ছাড়া সিনেমার গল্পটি শুধু আপনাকে শোনাতে চাই।’ প্রিয়াঙ্কা বলেছিল, ‘গল্পটি যদি মা নাই শুনতে পারেন তবে আমি এতে কাজ করতে চাই না।’’

আরেকবার এক ডিজাইনার স্বল্প পোশাক নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, ‘‘আমরা যদি ক্যামেরার সামনে আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করতে না পারি তবে বিশ্ব সুন্দরীর নাম কি থাকবে?’ এরপর প্রিয়াঙ্কা সিনেমার প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিল। এই সিনেমাটি বিখ্যাত এক পরিচালকের ছিল। তারপর ওই পরিচালক মন খারাপ করে চলে যান। প্রিয়াঙ্কা এভাবে ১০টি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল এবং বিষয়টি নিয়ে মোটেও আর ভাবেনি। এ জায়গা থেকে আমি সবাইকে বলব, এটাই জীবনের শেষ নয়, আপনার জীবন আরো বেশি মুল্যবান।’’

এ সময় মধু চোপড়াকে প্রশ্ন করা হয় হলিউডে অভিনয় করতে গিয়ে প্রিয়াঙ্কা কি এ ধরণের সমস্যার মুখোমুখি হয়েছেন? জবাবে তিনি বলেন, ‘তারা প্রিয়াঙ্কাকে অনেক সম্মান করেন। আপনি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন তবে যুদ্ধটা কঠিন হলেও তার ফল মিষ্টি হবে। প্রত্যেকটি মেয়ের জন্য এটা আমার উপদেশ। তোমরা কখনো আপোস করো না, জীবন অনেক সুন্দর।’

কিছুদিন আগে মার্কিন প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারিতে সরগরম হলিউড। নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনে এ নির্মাতার যৌন কেলেঙ্কারি নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়। সেখানে হার্ভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন তিনজন অভিনেত্রী। এরপর যৌন হয়রানি নিয়ে বলিউডের অনেক অভিনেত্রী মুখ খোলেন। এবার এ তালিকায় যুক্ত হলেন প্রিয়াঙ্কার বিষয়টি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা