,

আশুলিয়ায় বিএনপির ৭ নেতাকর্মী গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার সাভারে ঢাকা আরিচা মহাসড়ক ও আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এঘটনায় গার্মেন্টস শ্রমিকসহ যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।

রবিবার সকাল থেকে ওই দুই মহাসড়কে পরিবহন সংকট দেখা দেয়। এতে করে বাস যাত্রীরা পায়ে হেটে কেউ কেউ গন্তব্যে পৌছাছেন।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে বিএনপি এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

বাস যাত্রীরা জানায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়ক ও আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে পরিবহন সংকট দেখা যায়। বাসে করে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যাচ্ছে এমন অভিযোগে পুলিশ ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার আশুলিয়া বাজার এলাকায় ঢাকা মুখী পয়েন্টে যানবাহনে তল্লাশী চালাচ্ছে, এছাড়া পুলিশ গাড়ি আটকিয়ে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে।

এদিকে আজ ভোর রাতে আশুলিয়া বিভিন্ন এলাকা থেকে বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এবিষয়ে ঢাকা ১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মুঠোফোনে সাংবাদিকদের বলেন, সমাবেশকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া থেকে বিএনপির নেতাকর্মীরা আসতে পারছেনা, পুলিশ তাদের আটকিয়ে দিচ্ছে।

এবিষয়ে সংশ্রিষ্ট থানা পুলিশের কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে