,

এবার উষ্ণতা নিয়ে হাজির কারিশ্মা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ছোট ও বড় পর্দার প্রায় সব নায়িকাই তাদের ফটোশুটের খোলামেলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। ফ্যানদের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার এটাই এখন সহজ উপায়। তাদেরই একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কারিশ্মা শর্মা এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুললেন। তার টক-ঝাল ছবি ও ভিডিও এবার উষ্ণতা ছড়ালো ইনস্টাগ্রামে। খবর সংবাদ প্রতিদিনের।

‘পবিত্র রিসতা’ এবং ‘ইয়ে হ্যায় মহব্বতে’ টিভি সিরিয়ালে ছিলেন কারিশ্মা। সম্প্রতি ফটোশুটে আবেদনময়ী রূপে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ওয়েব সিরিজ রাগিনি এমএমএস ২.২ এর নায়িকা। সেসব থেকে নিজের ইনস্টাগ্রাম পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেগুলোতে তাকে রুপালি রঙের ব্যাকলেশ গাউনে দেখা যায়।

আলোতে ঝলমল করা তার ওই পোশাকের ডিজাইন করেছেন প্রশান্ত মঙ্গসুলিয়ান। চিত্রগ্রাহক অমিত খান্নার তোলা এসব ছবির পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ওইসব ছবি ও ভিডিওতে ইতিমধ্যে ৫০ হাজারেরও বেশি লাইক পড়েছে।

পরিচালক-প্রযোজক একতা কাপুরের নয়া ওয়েব সিরিজ রাগিনি এমএমএস ২.২-এ প্রধান চরিত্রে দেখা যাবে কারিশ্মাকে। এরই মধ্যে এর পোস্টার নজর কেড়েছে দর্শকদের। এবার এই ফটোশুটের মধ্যে দিয়ে বেশ ভালোভাবেই দর্শক আলোচনায় কারিশ্মা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে