সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলিবাগের বিধায়কের হেনস্থার শিকার বলিউড বাদশা (ভিডিও)

news-image

 

বিনোদন ডেস্ক :কিছুদিন আগেই ৫২তম বছরে মা দিলেন বলিউড অভিনেতা শাহ্রুখ খান। জন্মদিন সেলিব্রেট করতে পরিবারের সঙ্গে আলিবাগ গিয়েছিলেন বলিউড বাদশা।

আর সেই যাত্রার সময়ই গেট ওয়ে অফ ইন্ডিয়ার কাছে আলিবাগের বিধায়ক জয়ন্ত পাটিলের দ্বারা হেনস্থা হতে হল শাহরুখকে। ইতোমধ্যে সেই ঘটনার ভিডিও প্রকাশ পেয়েছে, যা ইতোমধ্যেই ভাইরাল।
সূত্রের খবর, সেই দিন গেট ওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন সমুদ্রসৈকতে বাঁধা ছিল শাহরুখের বিলাসবহুল ইয়ট। আর তাকে একটিবার দেখার জন্য উপচে পড়ছিল ভিড়। অথচ শাহরুখ তখনও তার ইয়ট থেকে বের হননি। এদিকে শাহরুখের ইয়ট তটে বাঁধা থাকায়, নিজের ইয়টটি তটে বাঁধতে পারছিলেন না আলিবাগের বিধায়ক জয়ন্ত পাটিল। তারও মুম্বাই যাওয়ার ছিল। আর এতেই মেজাজ হারান বিধায়ক।

শাহরুখকে উদ্দেশ্য করে মারাঠি ভাষায় পাটিল বলেন, ”আপনি সুপারস্টার হতে পারেন, তাবলে গোটা আলিবাগকে কিনে রেখেছেন নাকি? আপনাকে আলিবাগে আসতে গেলে আমার অনুমতি নিতে হবে।

 

পরে শাহরুখের ইয়টটি পার করে নিজের ইয়টটিকে ঘাটে বাঁধেন বিধায়ক পাটিল। শাহরুখকে যদিও বিধায়ক পাটিলের কথার উত্তর দিতে দেখা যায়নি। ঘটনার পর কিং খান নিজের ইয়ট ছেড়ে বেরিয়ে আসেন এবং ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন।

https://youtu.be/ch5jUp_gE5k

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা