সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপি অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে আসবে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে আসবে মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি মুখে যতই সহায়ক সরকারের দাবি করুক সংবিধান মতে এই নির্বাচন কমিশন ও শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে।

বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।

আজ ভোলার মনপুরা উপজেলা অডিটোরিয়ামে মনপুরা উপজেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এই সব কথা বলেন। এর আগে খাদ্যমন্ত্রী মনপুরায় ৪০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি গুদাম উদ্বোধন করেন। এ সময় তার সাথে ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

জেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মনপুরা উপজেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সেলিম উদ্দিন, জেলা শ্রমিক লীগের সম্পাদক শাহে আলম, মনপুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক একেএম শাহজাহান মিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা