সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রয়োজনে আমাকে ঘেরাও করুন, তবুও চিকিৎসা বন্ধ করবেন না’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রোগীদের জিম্মি করে দাবি আদায় করা কখনও চিকিৎসকদের কাজ হতে পারে না জানিয়ে ডাক্তারদের উদ্দেশ্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘কালো ব্যাচ ধারণ করতে পারেন, প্রয়োজনে আমাকেও ঘেরাও করে রাখতে পারেন, তবুও চিকিৎসা বন্ধ করবেন না। ’

শনিবার দুপুরে শহীদ ডা. মিলন হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিকিৎসকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম আরও বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। আপনারাও রোগীকে এত কম সময় দেবেন না। একটু বেশি সময় নিয়ে তাদের ভালো করে দেখুন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর দু’বার ক্ষমতায় আছেন বলেই গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি আছেন বলেই লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় পাচ্ছে, খাবার ও চিকিৎসা পাচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই ট্রাস্টের চেয়ারম্যান ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাতীয় অধ্যাপক ডা. শাহেলা খাতুন, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় ডিএমসির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা