,

সালমান খানের সঙ্গে সম্মুখ সমরে নামছেন ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : সালমান খানের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর থেকে আর কখনও সাবেক প্রেমিকের মুখোমুখি হননি বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। বি টাউনের কোনও পার্টি হোক কিংবা কোনও অনুষ্ঠান, কোথাও সালমানের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। কিন্তু, ২০১৮ সালে নাকি সালমানের মুখোমুখি হচ্ছেন ঐশ্বরিয়া।

সূত্রের খবর, ২০১৮ সালের ঈদে নাকি একই সঙ্গে মুক্তি পাচ্ছে সালমান খানের রেস থ্রি এবং ঐশ্বরিয়া রাইয়ের ফেনি খান। ফলে এবার সিনেমার দৌলতেই ফের সম্মুখ সমরে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউই। কিন্তু, বলিউডের সাবেক এই জুটির একই সঙ্গে সিনেমা মুক্তি নিয়ে তাদের ভক্তদের মধ্যে কিন্তু উত্তেজনার পারদ চড়ছে।

এদিকে সালমান খান অভিনীত টিউবলাইট সেভাবে সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে। সেই সিনেমার পর এবার মুক্তি পেতে চলেছে সালমান খান এবং ক্যাটরিনা কাইফের টাইগার জিন্দা হ্যায়। এবার দেখা যাক, ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে কতটা সফলতা লাভ করতে পারেন বলিউডের ভাইজান।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে