সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও আট ভেলায় এল ৫শ রোহিঙ্গা

news-image

কক্সবাজার প্রতিনিধি : আটটি ভেলায় নাফ নদী পার হয়ে কক্সবাজারের টেকনাফে আরও সাড়ে পাঁচশ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে শুক্রবার সন্ধ্যায় ৫৪৯ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

এ নিয়ে গত তিন দিনে ভেলা ও নৌকায় করে ৯০৬ জন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।

আরিফুল ইসলাম বলেন, সকাল থেকে রোহিঙ্গাদের ১০টি ভেলা শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার উল্টোপাশে মিয়ানমারের জলসীমানায় অবস্থান করতে দেখা যায়।

“এপার থেকে ভেলাগুলোর চারপাশে সে দেশের আইন প্রয়োগকারী সংস্থার দুটি স্পিডবোট টহল দিতেও দেখা গিয়েছিল। এরমধ্যে সন্ধ্যায় আটটি চলে এসেছে।”

রাখাইন থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গা প্লাস্টিকের জারিকেন, কাঠের তক্তা, বাঁশ ও দড়ি দিয়ে ৩০ থেকে ৪০ ফুট দৈর্ঘ্যের ভেলায় ভেসে বাংলাদেশে আসছে।

এর আগে শুক্রবার দুপুরে নৌকায় এসেছে ১২৫ জন, বুধবার একটি ভেলায় ৫২ জন এবং বৃহস্পতিবার তিনটি ভেলায় ১৮০ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান ও নির্যাতনের প্রেক্ষাপটে গত অগাস্ট থেকে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা