সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অমিতাভের সাথে প্রেমের কথা স্বীকার করলেন সাবা

news-image

বিনোদন ডেস্ক : এবার গুঞ্জনের কথা নিজের মুখেই স্বীকার করলেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সাথে সাবার প্রেম সবার চোখের আড়াল না হলেও তারা বিষয়টি নিয়ে তেমন কিছু জানাননি কখনো। তবে এবার মুখ খুলেছেন সাবা নিজেই।

সাম্প্রতিক সময়ে আলোচিত টিভি অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’-এ এসে অমিতাভ রেজার সঙ্গে প্রমের কথা স্বীকার করেন সাবা। অনুষ্ঠানে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সাবাকে জিজ্ঞেস করেন, আপনি অমিতাভ রেজা চৌধুরীর প্রেমে পড়েছিলেন? নাকি তিনি আপনার প্রেমে পড়েছিলেন? তখন সাবা বলেন, হ্যাঁ আমাদের প্রেম ছিলো।

সোহানা সাবা যে পর্বে অংশ নিয়েছেন, ইতোমধ্যে সেটার একটি প্রোমো অনলাইনে প্রকাশ হয়েছে। ফলে তার বিস্তারিত মন্তব্য জানার জন্য অপেক্ষা করতে হবে অনুষ্ঠানটির প্রচারের এবং পুরো পর্ব প্রকাশের জন্য।

এদিকে সোহানা সাবা বরাবরই সাহসী ভঙ্গিমায় চলাফেরা করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি খোলামেলা ছবিও আপলোড করেন। এই বিষয়ে জানতে চাইলে সাবা বলেন, খোলামেলা বলতে মানুষ যা বোঝায়, সে ব্যাপারে বলবো যে, আমি নিজেকে কখনো রাখা-ঢাকা মনে করি না।

সোহানা সাবা বর্তমানে সাইফ চন্দনের পরিচালনায় ‘আব্বাস’ ছবিতে অভিনয় করছেন। এতে তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন নিরব।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা