সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরদৌসী প্রিয়ভাষিণীর শারীরিক অবস্থার উন্নতি

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

পায়ের গোড়ালিতে চোট পাওয়ার পর বুধবার দুপুরে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অর্থোপেডিক বিভাগে চিকিৎসা চলাকালে তিনি দুই দফায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। তার চিকিৎসায় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. বরেন চক্রবর্তীর নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের পরামর্শে বুধবার রাতে তার পায়ের গোড়ালির অস্ত্রোপচার করা হয়।

ল্যাব এইডের সহকারী মহাব্যবস্থাপক (করপোরেট) সাইফুর রহমান লেলিন সমকালকে জানান, ভর্তি করার পর তার শারীরিক অবস্থা যে পর্যায়ে ছিল এখন সে তুলনায় অনেক উন্নতি হয়েছে। হাসপাতালের সিসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

৭০ বছর বয়সী ফেরদৌসী প্রিয়ভাষিণী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন উল্লেখ করে লেলিন আরও জানান, তার রক্তে পটাসিয়াম ও হিমোগ্লোবিন একেবারেই কমে গেছে।

১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। ১৯৭১ সালে তিনি পাক হানাদারদের কাছে নির্যাতিত হন। স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়। এর আগে ২০১০ সালে তিনি স্বাধীনতা পদক পান। ২০১৪ সালের অমর একুশে বইমেলায় তার আত্মজৈবনিক গ্রন্থ ‘নিন্দিত নন্দন’ প্রকাশিত হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা