,

রাজধানীসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত

news-image

রাজধানীসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নগরবাসীর অনেকেই ভূমিকম্পন অনুভব করেছেন।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ফাহিম আহমেদ জানান, আনুমানিক বেলা ১১টার দিকে ভারতের ত্রিপুরায় ৪ দশমিক ৭ মাত্রার ভূকম্পনের কারণে বাংলাদেশে কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্প কত সেকেন্ড স্থায়ী হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা স্থায়ীত্ব নির্ণয় করি না।

ভারতের আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভারতীয় সময় ১০টা ২০ মিনিট ৫২ সেকেন্ড, অর্থাৎ, বাংলাদেশের সময় ১০টা ৫০ মিনিট ৫২ সেকেন্ডের দিকে ভূকম্পন অনুভূত হয়। এটি ছিল মৃদু ভূকম্পন। উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্য ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। গভীরতা ৩৩ কিলোমিটার।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে