সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগে আমব্রিনের উপস্থাপনা দেখেননি তৌসিফ

news-image

বিনোদন প্রতিবেদক : তারকা উপস্থাপক আমব্রিন হঠাৎ করেই বিয়ে করলেন। ৪ নভেম্বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন তিনি। টরন্টোর একটি কোম্পানিতে চাকরি করছেন তৌসিফ।

বিয়ের আগে খুব বেশি দেখা হয়নি আমব্রিন ও তৌসিফের। এমনকি বিপিএল আসরে আমব্রিনের করা উপস্থাপনাও দেখেননি বলে জানান তৌসিফ।

এ বিষয়ে তৌসিফ বলেন, ‘সত্যি বলছি, বিপিএল সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। আমব্রিনের কোনো অনুষ্ঠান কিংবা অভিনয়, কিছুই আমি দেখিনি। তবে এখন আমি আমব্রিনের অনেক বড় একজন ভক্ত। আমব্রিন অনেক মেধাবী। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

বিয়ের আগে মাসখানেক প্রেম করেছেন তৌসিফ ও আমব্রিন। বাংলাদেশ থেকে ফেসবুকের মাধ্যমে তৌসিফের সঙ্গে পরিচয় হয় আমব্রিনের। পরিচয়ের পর মুঠোফোন ও মেসেঞ্জারের মাধ্যমে তাঁদের কথাবার্তা হতো। অল্প কিছুদিনের মধ্যে তৌসিফ তাঁর জীবনে আমব্রিনকে উপযুক্ত মনের মানুষ হিসেবে মনে করেছেন এবং বিয়ের প্রস্তাবও খুব দ্রুত দেন।

আমব্রিনের প্রশংসা করে তৌসিফ আরো বলেন, ‘আমব্রিন খুব নম্র এবং খাঁটি একজন মানুষ।’

আমব্রিন একসময় মডেলিং ও অভিনয় করতেন। এখন উপস্থাপনা তাঁর একমাত্র লক্ষ্য। মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দেশ-বিদেশের ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া ছাড়াও অনেক শোবিজ তারকার সাক্ষাৎকার নিয়েছেন আমব্রিন। উপস্থাপনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বপ্ন দেখেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা