সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনার সঙ্গে চুম্বন দৃশ্যে সালমানের আপত্তি

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান। পর্দায় অনেকভাবেই দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। তবে নেতিবাচক চরিত্রে দেখা যায়নি তাকে। অন্তরঙ্গ ও চুম্বন দৃশ্যের ব্যাপারেও রয়েছে তার শর্ত। এমনকি সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্যেও এ শর্ত ভঙ্গ করেননি তিনি।

ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধে টাইগার জিন্দা হ্যায় সিনেমায় অভিনয় করছেন সালমান খান। সিনেমাটিতে এ জুটির একটি চুম্বন দৃশ্য রাখতে চেয়েছিলেন নির্মাতারা। তবে এতে সায় দেননি সালমান। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সবাই চাইছিলেন শুধু একবার, একটিবারের জন্য সালমান তার চুমু না খাওয়ার শর্ত ভঙ্গ করুক। কারণ দৃশ্যটি সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং অবশ্যই এর আরেকটি কারণ ক্যাটরিনা। কিন্তু সালমান প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। পরিচালক আলী আব্বাস এ অভিনেতাকে রাজি করানোর চেষ্টা করেছিলেন কিন্তু তাতে কাজ হয়নি। পরবর্তীতে দৃশ্যটি বাদ দেয়া হয়।’

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন এর কলাকুশলীরা। চলতি বছর ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা