সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নদীর তীর ধসে নিহত ৬

news-image

নিজস্ব প্রতিবেদক : নদী থেকে পাথর তুলতে গিয়ে ভূমি ধসে পাঁচ মাদ্রাসা ছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সিলেটের কানাইঘাট উপজেলার চাণ্ডালা বাংলাটিলা এলাকার লোভাছড়া নদীর তীরে এ ঘটনা ঘটে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।

নিহতরা হলেন- বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির (১৬), আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মুসাব্বির আলীর ছেলে মারুফ (১৩), আনা মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) এবং আবদুল বারীর ছেলে সুন্দর আলী (৩৫)।

নিহতদের মধ্যে প্রথম পাঁচজন ডাউকেরগুল নেসারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আর সুন্দর আলী ওই এলাকারই বাসিন্দা।

পুলিশ কর্মকর্তা শামসুল আলম বলেন, ওই মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে স্থানীয়ভাবে মেলার আয়োজন করা হয়। ওই আয়োজনের জন্য টাকা সংগ্রহ করতে মাদ্রাসা ছাত্রদের দলটি লোভাছড়া নদীর তীরে পাথর সংগ্রহ করতে যায়।

লোভাছড়া নদীর পানি শুকিয়ে আসায় তলদেশে অনেক পাথর বেরিয়ে এসেছে। সেই পাথর তুলতে গিয়েছিল ওরা। নদীর তলদেশে পাথর তোলার সময় তীর থেকে ভূমি ধসে পড়লে ওই দলের সবাই চাপা পড়ে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ছয়জনের লাশ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা