সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ি বনবিভাগে ২ বছরে রাজস্ব আয় ৫ কোটি

news-image

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য খাগড়াছড়ি জেলার বন বিভাগ সরকারি রির্জাভ ফরেষ্ট সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত। খাগড়াছড়ি বনবিভাগের আওতায় জেলার বিভিন্ন রেঞ্জ থেকে গত দুই বছরে প্রায় ৫ কোটি টাকার বেশী বনজদ্রব্য আটক করা হয়েছে। আটক বনজদ্রব্য নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে নিলামের টাকা।

খাগড়াছড়ি বনবিভাগ এ অভিযান অব্যাহত রয়েছে। রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকা হতে পাচারকৃত এসব কাঠ খাগড়াছড়িতে আটক হয়। তার মধ্যে সবচেয়ে অবৈধ কাঠ আসে রির্জাভ ফরেষ্টের চাম্পাফুল দিঘীনালার নাড়াইছড়ি রেঞ্জ মেরুং রেঞ্জ হাজাছড়া রেঞ্জ থেকে।

এতে সরকারের প্রায় ৫ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। সম্প্রতি খাগড়াছড়ি বন বিভাগের রামগড় ফরেষ্ট চেক ষ্টেশনে গোপন সংবাদের ভিওিতে ৩টি ট্রাক আটক করা হয় বলে জানিয়েছেন রামগড় ফরেষ্ট চেক ষ্টেশন কর্মকর্তা আব্দুল কাইয়ুম নিয়াজী।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোমিনুর রশীদ বলেন, বর্তমান প্রধান বন সংরক্ষক সফিউল আলম চৌধুরীর দিক নির্দশনায় মাঠ পর্যায়ে বনজদ্রব্য পাচার রোধে বনকর্মকর্তারা পূর্বের চেয়ে অনেক বেশি তৎপর। যার ফলে বনজদ্রব্য পাচারের পরিমাণ অনেক কমেছে। সারাদেশে অবৈধভাবে গাছ কাটা ও পাচার রোধে বন বিভাগ গুরুত্বপূর্ণ ভুমিকায় পালন করছে।

তিনি আরো বলেন এছাড়াও সরকারের নিয়োজিত বন রক্ষার পাশাপাশি পার্বত্য খাগড়াছড়ি প্রতি বছর বৃক্ষমেলার মাধ্যমে পাহাড়ী জনপদের অসহায় মানুষদের ভাগ্য পরিবর্তনের জন্য দেশীয় প্রজাতির চারাগাছ রোপণের ব্যপারে বনবিভাগ উৎসাহিত করেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা