,

স্বামীর সঙ্গে দুবাইয়ের মরুভূমিতে রোমান্টিক মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের ছায়াছবি ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে দুবাইয়ের বেশ কিছু সিনেমা হলে। ছবির প্রচারণা করতে বর্তমানে দুবাইয়ে রয়েছে ছবিটির টিম। ছবিটির অভিনেতা-অভিনেত্রী ও কুলাকুশলীদের সংবর্ধনাও দিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। শনিবার স্থানীয় সময় রাতে দুবাইয়ের মভেনপিক হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে ছবিটির পরিচালক দীপংকর দীপন, কাহিনীকার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সানি সানোয়ার, নায়ক আরেফিন শুভ ও নায়িকা মাহিয়া মাহি উপস্থিত ছিলেন।

এরপর থেকেই বেশ ফুরফুরা মেজাজে রয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রচারণার কাজ শেষ করে তিনি ঘুরে বেড়াচ্ছেন মরুর দেশটির মনোরম সব লোকেশনে। আজ সোমবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক ওয়ালে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সেখানে স্বামীর সঙ্গে সতেজ দেখা গেল মাহিকে। অবশ্য তাদের সঙ্গী হয়ে ছিলেন ‌‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপঙ্কর দীপনসহ আরও অনেকে।

মরুভূমির বুকে এক বৃক্ষ পেয়ে তাতে চড়ে বসেছেন মাহি। ক্যামেরায় পোজ দিয়েছেন হাসিমুখে। কিছু ছবিতে মাহির স্বামী অপুকে দেখা গেল সালমান শাহ স্টাইলে মাথায় কাপড় বাঁধা। বোঝা গেল, ব্যস্ত জীবনের ফাঁক গলে হঠাৎ পাওয়া অবকাশকে বেশ ভালোই উপভোগ করছেন মাহি।

‘স্বপ্ন স্কেয়ারক্রো’র আয়োজনে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তারমধ্যে দুবাইতে ছবিটি বেশ ভালো সাড়া পায়।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে