সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বছর শেষে পরীর ডাবল ধামাকা

news-image

বিনোদন ডেস্ক : গ্ল্যামারকন্যা পরীমনির অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ধামাকা দিয়ে আসছেন। চলতি বছরের শেষে পরীমনি ডাবল ধামাকা নিয়ে হাজির হতে যাচ্ছেন। পরী অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘অন্তর জ্বালা’। ‘মাস্টার মেকার’ খ্যাত মালেক আফসারি পরিচালিত এই সিনেমাটি আগামী ১৫ ডিসেম্বর দেশের রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর পরের সপ্তাহে পরী অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ সিনেমাটিও মুক্তি পাবে।

‘অন্তর জ্বালা’ সিনেমাটিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছেন জায়েদ খান। এ সিনেমার শুটিং পিরোজপুর, মংলা বন্দর ও সুন্দরবনসহ দেশের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে।

 

এদিকে যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত ‘ইনোসেন্ট লাভ’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ। ২০১৪ সালের শুরুর দিকে রাজধানীর উত্তরায় মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। রমিজ উদ্দিন প্রযোজিত এ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে। জাহিন চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে পরী-জেফ ছাড়াও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা