,

প্রভাসের জন্য বাড়তি সতর্কতা

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় তেলেগু অভিনেতা প্রভাস। বাহুবলি সিনেমা মুক্তির পর রাতারাতি খ্যাতি অর্জন করেন। সিনেমাটিতে তার অ্যাকশন দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। এ অভিনেতার পরবর্তী সিনেমা সাহো’র জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা।

কয়েকদিন পরেই দুবাইয়ে সাহো সিনেমার প্রথম আউটডোর শুটিং শুরু হবে। জানা গেছে, ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় চেজ সিকোয়েন্সের শুটিং হবে সেখানে। এতে প্রভাসের লুক যেন ফাঁস না হয়ে যায় এজন্য শুটিং সেটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘যেহেতু এটি সাহো সিনেমার প্রথম আউটডোর শুটিং, নির্মাতারা বেশ সতর্ক এবং এতে প্রভাসের লুক যেন ফাঁস না হয় এ জন্য তারা বাড়তি নিরাপত্তা গ্রহণ করছেন। সেটে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আবু ধাবি শিডিউলের সঠিক লোকেশনও এখনো জানানো হয়নি। কনটেন্ট ফাঁস ঠেকানোর জন্য নির্মাতারা চেষ্টার কোনো ত্রুটি করছেন না এবং এ কারণেই শুটিংয়ের লোকেশন গোপন রাখা হয়েছে। প্রভাসের লুক গোপন রাখার জন্য একাধিক ভ্যানিটি ভ্যানেরও ব্যবস্থা করা হবে।’

অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা সাহো। এটি পরিচালনা করছেন সুজিত। কয়েক মাস আগে এর একটি টিজার প্রকাশ করা হয়। বেশ সাড়াও ফেলে এটি। সিনেমায় প্রভাসের পাশাপাশি আরো অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর, নীল নিতিন মুকেশ, জ্যাকি শ্রফ, অরুণ বিজয় প্রমুখ। আগামী বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে