,

টাঙ্গাইলে উৎপল দাসকে খুঁজে পাওয়ার খবরটি ভুয়া

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরের একটি হাসপাতালে অপহৃত সাংবাদিক উৎপল দাস চিকিৎসাধীন আছেন। এমন খবরের গুজব ছড়িয়ে পড়ায় স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন হাসপাতালে নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান করেও তার সন্ধান পায়নি।

সন্ধ্যা ৬টায় পূর্বপশ্চিম বিডি ডট নিউজের সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহরিন সাংবাদিকদের বলেন, মতিঝিল থানা মারফত জানতে পেরেছি, টাঙ্গাইলের মির্জাপুরের একটি হাসপাতালে উৎপল চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে আমি তার পরিবারকেও জানিয়েছি।

কিন্তু এ বিষয়টি নিয়ে মির্জাপুর থানার ওসি মিজানুর রহমান রবিবার রাত আটটার দিকে সাংবাদিকদের বলেন, একটি ফোনকলের ভিত্তিতে উৎপল দাসের খোঁজের যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা ভুল। আমরা মির্জাপুরের সব হাসপাতাল-ক্লিনিকে খোঁজ করেও এমন কাউকে পাইনি।

উল্লেখ্য, পূর্বপশ্চিমবিডি ডট নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল গত ১০ অক্টোবর মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ। উৎপল ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে