সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শয্যাসঙ্গী হলেই স্বপ্নপূরণ হয় না’

news-image

বিনোদন ডেস্ক : মার্কিন প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারিতে সরগরম হলিউড। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনে এ নির্মাতার যৌন কেলেঙ্কারি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে হার্ভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন তিনজন অভিনেত্রী।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ ও যৌন হেনস্তার শিকার হয়েছেন বহু অভিনেত্রী। প্রকাশ্যে মুখও খুলেছেন অনেকে। সম্প্রতি এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কৃতি খরবান্দা।

হার্ভে প্রসঙ্গে তিনি বলেন, ‘হার্ভের মতো মানুষ কর্পোরেট ইন্ডাস্ট্রি ও ফিল্ম ইন্ডাস্ট্রির সব জায়গাতেই রয়েছে। আসলে কোনো ইন্ডাস্ট্রিই খারাপ হয় না, মানুষই খারাপ হয়। এই ধরণের মানুষকে খুব বেশি প্রশ্রয় না দেওয়াই ভালো। আর শয্যাসঙ্গী হলেই স্বপ্নপূরণ হয় না। যদি তাই হতো তবে গোটা পৃথিবী এই পদ্ধতিই অবলম্বন করত। ক্যারিয়ারে সফল হওয়ার জন্য এটাই সব থেকে সহজ পদ্ধতি হতো। এই ধরণের কোনো ফাঁদে পা না দেওয়াই ভালো। হার্ভের মতো মানুষকে প্রশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলা দরকার। না হলে এই ধরণের মানুষেরা কোনো দিন শাস্তি পাবে না।’

রাজ কুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধে ‘শাদি মেঁ জরুর আনা’ সিনেমায় অভিনয় করেছেন কৃতি খরবান্দা। ১০ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে এ সিনেমার প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা