,

পাবনায় বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

news-image

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় আজ বাস ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত এসআই নিখিল চন্দ্র কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী থেকে রাব্বী পরিবহনের একটি বাস পাবনা যাচ্ছিল। পথিমধ্যে টেবুনিয়ায় বিপরীতমুখী নসিমনের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতেদের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে।

এসআই নিখিল চন্দ্র কালের কণ্ঠকে বলেন, বাস ও নসিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে