,

সাভারে বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ২, আহত ৩

news-image

সাভার প্রতিনিধি : সাভারে একটি চলন্ত বালুবোঝাই ট্রাক রিকশার ওপর উল্টে পড়ে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ রবিবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ভোররাতে একটি বালুবোঝাই ট্রাক সাভারের পাকিজা এলাকায় একটি লেগুনাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশার ওপর উল্টে যায়। এ সময় ওই ট্রাকচাপায় রিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে নেয়। এ সময় বালুর নিচে চাপা অবস্থায় আরো একটি মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই বালুবোঝাই ট্রাকের চালক ও সহকারী।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে