,

আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অধ্যায় : অপু

news-image

বিনোদন প্রতিবেদক : ‘চলচ্চিত্রে ব্যস্ততার কারণে কখনো র‌্যাম্পের মঞ্চে হাঁটা হয়নি। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অধ্যায়। তবে সত্যি বলতে র‌্যাম্পে হেঁটে আমার দারুণ এক অনুভূতি হয়েছে। কাজটি বেশ উপভোগ করেছি।’ কথাগুলো চিত্রনায়িকা অপু বিশ্বাসের। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের একটি মঞ্চে র‌্যাম্পের স্টপার হিসেবে হেঁটে রূপের দ্যুতি ছড়ান অপু। সন্ধ্যা থেকে এই আয়োজন শুরু হলেও অপু মঞ্চে ওঠেন রাত সাড়ে ১০টার পর।

অপু আরও বলেন, ‘সবাই চায় নতুন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হতে। র‌্যাম্পে হেঁটে আমি নতুন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। তবে আবার কখন র‌্যাম্পে হাঁটবো সেটা বলতে পারছি না।’ মাথায় টিকলি, নাকে নোলক, হাতে মেহেদী দিয়ে নববধূর সাজে সাজেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শরীরের আগাগোড়া ঢাকা বিলাসবহুল ভ্যালভেট কাপড়ের বেগুনি গাউনে। এমন বধূর সাজে ঢালিউডের এই শীর্ষ নায়িকা র‌্যাম্পে হেঁটেছেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপু। বদিউল আলম খোকনের ‘কাঙ্গাল’ ছবিতে তার নায়ক ডিএ তায়েব।

অপু বলেন, ‘ছবির গল্প ভালো, রোমান্টিক-অ্যাকশনধর্মী। প্রথমবারের মতো তায়েব ভাইয়ের বিপরীতে অভিনয় করবো। আরেকটি চরিত্রে আছেন বাপ্পী চৌধুরী। ১ ডিসেম্বর থেকে শুটিং।’ তবে কি শাকিব-অপু জুটিকে পর্দায় আর পাওয়া যাবে না? এমন প্রশ্নের সরাসরি উত্তর দিলেন না অপু, ‘আমরা তো অনেক ছবিই করেছি। খুব কম জুটিই একসঙ্গে এত ছবি করতে পেরেছে।’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে