সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ এপ্রিল তুষ্টির বিয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : সাজ্জাদুল ইসলাম ফামির সঙ্গে ছোট পর্দার তারকা শামীমা ইসলাম তুষ্টির বিয়ে হবে আগামী বছরের ১৯ এপ্রিল। এভাবেই আজ শনিবার বলেন তুষ্টি। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফামির সঙ্গে তিনি আংটি বদল করেছেন। তুষ্টি বলেন, ‘শুক্রবার হঠাৎ করেই আমার বাগদান হয়েছে। রাজধানীর এক রেস্তোরাঁয় এই অনুষ্ঠানে আমাদের দুই পক্ষের স্বজনেরা উপস্থিত ছিলেন।’

তুষ্টি বলেন, তাঁর হবু বর ফামি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ইউপিএসের বিপণন বিভাগের প্রধান। তাঁদের পরিচয় ১৮ বছরের। দীর্ঘদিনের প্রেমকে এবার তাঁরা পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন।

তুষ্টি বলেন, ‘ফামিকে আমি ১৮ বছর ধরে জানি। মানুষ হিসেবে ও খুবই ভালো মনের। আমাকে পাওয়ার জন্য ফামি ১৮ বছর অপেক্ষা করেছে। তার এই ভালোবাসাকে শ্রদ্ধা জানাই। আমরা সবার কাছে দোয়া চাই।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা