শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দিন পর ব্যারিকেড মুক্ত খালেদা জিয়ার বাসভবন

baricatদীর্ঘ ১১ দিন পর পুলিশের ব্যারিকেড মুক্ত হল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন এবং তার গুলশানের রাজনৈতিক কার্যালয়।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ব্যারিকেড প্রত্যাহার করে নেয় পুলিশ। তবে তার কার্যালয় ও ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে সীমিত সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে।
এর আগে ২৯ ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘিরে গত ২৭ ডিসেম্বর থেকে গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের ফিরোজা ভবনে (খালেদা জিয়ার বাসভবন) নিরাপত্তা জোরদারের নামে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
গত ২৬ ডিসেম্বর গভীর রাতে নিজ রাজনৈতিক কার্যালয় থেকে গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের বাসায় যান বেগম খালেদা জিয়া। এরপর বারবার চেষ্টা করা সত্ত্বে আর বাসা থেকে বের হতে পারেনি সাবেক এই প্রধানমন্ত্রী।
নিরাপত্তার অজুহাতে ২৭ ডিসেম্বর গভীর রাতে তার বাসভবনের সামনে ৭ এবং পরে ১০ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। বালুভর্তি ৫টি ট্রাক তার বাড়ি থেকে বের হওয়ার রাস্তাগুলোতে রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এছারাও তার বাসার প্রবেশ পথে জলকামান এবং পুলিশে র‍্যাকার দিয়ে ব্যারিকেড দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা