সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধুম ৪ এ অভিনয়ের গুজব উড়িয়ে দিলেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : চোর-পুলিশের লড়াই নিয়ে নির্মিত বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ধুম’ সিরিজের পরবর্তী সিক্যুয়াল ‘ধুম ৪’ এ অভিনয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন শাহরুখ খান।

বৃহস্পতিবার ৫২তম জন্মদিনে সংবাদমাধ্যমকে শাহরুখ খান জানান, তিনি বর্তমানে অনন্দ এল রায়ের সিনেমার শুটিংয়ে ব্যস্ত। যেখানে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।

ডিসেম্বরের আগে কোনো শিডিউল তার হাতে নেই। তাই নতুন কোনো সিনেমায় আপাতত চুক্তি করছেন না তিনি।

শাহরুখ খান বলেন, যশ রাজ ফিল্মসের সঙ্গে এখনও কোনো চুক্তি করিনি। আনান্দ এল রায়ের সিনেমা নিয়ে আমি খুবই ব্যস্ত। নতুন কোনো সিনেমায় চুক্তি করার আগে আমি বর্তমান সিনেমাতে বেশি গুরুত্ব দিয়ে কাজ করবো। একইসঙ্গে আমি ক্যাটরিনা এবং আনুশকার সময়ও নষ্ট করতে চাই না।

প্রসঙ্গত, ২০০৪ সালে যশ রাজের ব্যানারে প্রথম ‘ধুম’ সিনেমা নির্মিত হয়। যেখানে জন আব্রাহাম ছিলেন নায়কের ভূমিকায়। ওই সিক্যুয়ালে মূলত চোরের ভূমিকায় দেখা যায় নায়ককে। পরে ২০০৬ সালে ‘ধুম ২’ সিনেমায় অভিনয় করেন হৃত্বিক রোশন। সর্বশেষ ২০১৩ সালে ‘ধুম ৩’ সিনেমায় অভিনয় করেন আমির খান। যেখানে ডাবল রোলে দেখা যায় আমিরকে। আর সবগুলো সিক্যুয়ালে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা