সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৯ হাজার রোহিঙ্গা এতিম শিশু শনাক্ত

news-image

বাংলাদেশে অনুপ্রবেশকারী ৬ লাখ ১৫ হাজার মিয়ানমার নাগরিকের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৩ লাখ ৮৫ হাজার ৬ শত ৫৮ জনের নিবন্ধন করা হয়েছে। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তর আলাদাভাবে বৃহস্পতিবার পর্যন্ত ২৯ হাজার ২২ জন এতিম শিশু শনাক্ত করেছে।

বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে।

বৃহস্পতিবার কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার ৩ শত ৯৭ জন পুরুষ ও ১ হাজার ২ শত ১৯ জন নারীসহ ২ হাজার ৬ শত ১৬ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ২২ জন পুরুষ ও ১ হাজার ৩৭ জন নারীসহ ২ হাজার ৫৯ জন, নোয়াপাড়া ক্যাম্পে ২ শত ৯০ জন পুরুষ ও ৩ শত ৭০ জন নারীসহ ৬ শত ৬০ জন, থাইংখালী-১ ক্যাম্পে ১ হাজার ১ শত ৫৭ জন পুরুষ ও ১ হাজার ৪ শত ১৫ জন নারীসহ ২ হাজার ৫ শত ৭২ জন, থাইংখালী-২ ক্যাম্পে ১ হাজার ৩ শত ৯৬ জন পুরুষ ও ৮ শত ৩২ জন নারীসহ ২ হাজার ২ শত ২৮ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ১ শত ৩৫ জন পুরুষ ও ১ হাজার ৪ শত ৫২ জন নারীসহ ২ হাজার ৫ শত ৮৭ জন, লেদা ক্যাম্পে ১ শত ৯৯ জন পুরুষ ও ২ শত ৭ জন নারীসহ ৪ শত ৬ জন এবং আজ ৭টি কেন্দ্রে মোট ১৩ হাজার ১ শত ২৮ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর এই নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট অনুযায়ী ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ১৫ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।-বাসস

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা