সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ছাত্রীনিবাস থেকে অর্ধশতাধিক বোমা উদ্ধার

news-image

যশোর প্রতিনিধি : যশোরের খড়কী শাহ আব্দুল করিম সড়কের পাশের একটি ছাত্রীনিবাস থেকে অর্ধশতাধিক বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে বোমাগুলো উদ্ধার করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রীনিবাসের মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক মাহবুবুর রহমান জানান, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার পর স্থানীয়রা ৭-৮ জনের একটি দলকে ছাত্রীনিবাসের প্রাচীরের ভেতরে ঘোরাঘুরি করতে দেখেন। ওই দলটির সদস্যদের আচার-আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। এরপর ঘটনাস্থলে আসে পুলিশের কয়েকটি টিম।

ডিবির ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা প্রাচীরের ভেতরে ওই দলটিকে দেখতে পান। কিন্তু তারা গাড়ি থেকে নামার আগেই ওই দলের সদস্যরা পালিয়ে যায়। এরপর পুলিশ প্রাচীরের ভেতর প্রবেশ করে তিনটি বস্তা ও দুইটি ব্যাগ পান। এই দুই ব্যাগে ৫০-৬০টি বোমা পাওয়া যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার বলেন, ‘বোমাগুলো উদ্ধার করে পানিভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে।’ যশোর কোতোয়ালী থানার ওসি বলেন, ‘কারা, কী উদ্দেশে বোমাগুলো রেখেছিল, এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা