সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ খানের জন্মদিনে তারার মেলা

news-image

বিনোদন ডেস্ক : আজ জীবনের ৫২ তম বছরে পা দিয়েছেন ‘বলিউড কিং’ শাহরুখ খান। বলিউডে অভিষেকের পর থেকে তিনি পেয়েছেন কোটি ভক্ত ও দর্শকদের ভালোবাসা, সঙ্গে ছিল নিজের সহকর্মী ও অন্যান্য বলিউড তারকাদের সহযোগীতা।

তাই তো জন্মদিনে বলিউড বাদশাহকে অাকুন্ঠচিত্তে শুভেচ্ছায় ভাসাচ্ছেন বলিউড তারকারা। শাহরুখের এবারের জন্মদিনে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন বলিউডের অনেক তারকা। ছিলেন করণ জোহর, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্র, ফারহা খান, আনুশকা শর্মাও।

জানা গেছে, শাহরুখের এবারের জন্মদিন নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন শাহরুখপত্নী গৌরী খান ও তার বন্ধুরা। মুম্বাইয়ে শাহরুখের বাড়ি ‘মান্নাত’ এ নয়, এই মেগাস্টারের ৫২ তম জন্মদিন সেলিব্রেট হচ্ছে শহরের অদূরেই, সমু্দ্রশহর আলিবাগে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গেল বুধবারই আলিবাগের উদ্দেশে রওনা হয়েছেন শাহরুখ-পত্নী গৌরী খান, মেয়ে সুহানা এবং কিঙ্গ খানের ঘনিষ্ঠ বন্ধুরা। অতিথি তালিকায় রয়েছেন শ্বেতা বচ্চন, ডিজাইনার বিক্রম ফড়নীশ, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা, সঞ্জয় কপূরের স্ত্রী মহিপ কপূর এবং তাদের মেয়েরা।

কর্ণ জোহর আলিবাগে পৌঁছে টাইটারে একটি ছবিও পোস্ট করেছেন। এছাড়া বলিউড বাদশাহকে শুভেচ্ছা জানাতে অনেক তারকারা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম, তারা অভিনন্দিত করছেন বলিউডের নানা প্রজন্মের তারকারা।

চলচ্চিত্র জগতে তিনি এসআরকে, ‘দ্য কিং অফ বলিউড’,‘বাদশা’ ও ‘কিং অব রোমান্স’ নামে পরিচিত। রোম্যান্টিক ও অ্যাকশন হিরোর ভূমিকায় ৭০টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার ঝুলিতেই পড়েছে সবচেয়ে বেশি ফিল্ম ফেয়ার অ্যাওর্য়াড।

এ পর্যন্ত ১৪টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন শাহরুখ। এছাড়া ২০০৫ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ অ্যাওয়ার্ডে ভূষিত করেন। স্ত্রী গৌরি খান, দুই ছেলে আরিয়ান, আব্রাম ও মেয়ে সুহানাকে নিয়ে তার সংসার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা