সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে ফারুকীর ‘ডুব’

news-image

বিনোদন ডেস্ক :গত ২৭ অক্টোবর বাংলাদেশ ও ভারতে মুক্তিপ্রাপ্ত মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটি আগামী ৩ নভেম্বর থেকে মুক্তি পাবে মালয়েশিয়ায়। মালয়েশিয়ার চারটি সিনেমা হলে ছবিটি চলবে। এগুলো হলো টিজিবি কেএলসিসি, টিজিবি জয়া, এমএমসি শাহ সেন্টার পয়েন্ট ক্ল্যাজ্ঞ ও এমএমসি বুকিট জাম্বুল।

একজন চলচ্চিত্র নির্মাতার জীবনের প্রেম, বিয়ে, মৃত্যুসহ তাকে কেন্দ্র করে পারিবারিক ও চারপাশের আবেগিক টানাপোড়েনের গল্প ‘ডুব’ ইতোমধ্যে দেশ ও দেশের বাইরে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে অত্যন্ত অসাধারণ নির্মাণ এবং প্রয়াত লেখক-চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের জীবনের সাথে সাদৃশ্য থাকায় ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে সিনেমাটি।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পার্ণো মিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী। ছবিটির সহ-প্রযোজক হিসেবেও আছেন প্রখ্যাত অভিনেতা ইরফান খান।

এছাড়া ছবিটি খুব শিগগিরই ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রতিভাবান নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা