,

কক্সবাজার সৈকতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢাকা থেকে বেড়াতে আসা এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম ইমতিয়াজ আহমেদ মিশু (২৫)। তিনি ঢাকার ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং দিনাজপুর জেলা সদরের মিশন রোডের গিয়াস উদ্দিন আহমদের ছেলে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সী ইন পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান। পরে উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

সৈকতে দায়িত্বরত উদ্ধারকর্মী মো. রাশেদ জানিয়েছেন, সৈকতে গোসল করতে নেমে ভেসে যেতে দেখে তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে     মৃত ঘোষণা করেন।

ইমতিয়াজ আহমেদ মিশুরা গতকাল সকালে সপরিবারে কক্সবাজার বেড়াতে আসেন। দুপরের দিকে সৈকতে গোসল করতে নেমে তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ