সড়ক দুর্ঘটনায় নির্বাচনী কর্মকর্তাসহ আহত ২

রাজধানীর মালিবাগের চৌধুরিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানার নির্বাচনী কর্মকর্তা নূরজাহান (৩৪) ও তাঁর ভাগনে মাসুদ (২৮) গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শামসুর রহমান বলেন, আজ সকালে একটি মোটরসাইকেলে করে নূরজাহান ও মাসুদ যাচ্ছিলেন। এ সময় চৌধুরিপাড়ার সাউথ পয়েন্ট স্কুলের সামনে একটি ট্যাংক লরি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয়রা চালকসহ ওই ট্যাংকটিকে আটকে রেখেছেন।

নূরজাহানের বোন নাজনীন আক্তার বলেন, মাসুদের ডান পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। নূরজাহানের ডান পা ভেঙে গেছে। তাঁদের রক্ত দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী