,

গাজীপুরে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্র আলমগীর হোসেনকে (২৫) হত্যার দায়ে ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁন মিয়ার ছেলে সোহেল (৩৫), মিন্নত আলী দেওয়ান ওরফে মিনার ছেলে আলামিন (৩৭) এবং কফিল শেখের ছেলে জাকির (৩৬)। দণ্ডপ্রাপ্ত সবাই গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুনসেফপুর এলাকার বাসিন্দা।

নিহত আলমগীর হোসেন নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল চরপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে। তিনি কালীগঞ্জের তুমুলিয়া এলাকায় নানার বাড়িতে থেকে কালীগঞ্জ শ্রমিক কলেজে ডিগ্রিতে পড়তেন।

গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান, নানার বাড়িতে থেকে কালীগঞ্জ শ্রমিক কলেজে লেখাপড়া করতেন আলমগীর। পাশাপাশি প্রতিবেশী সিরাজুলের ছেলেকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর বিষয়টি ওই এলাকার সোহেল, জাকির ও আলামিন সহ্য করতে না পেরে আলমগীরকে কয়েকবার হুমকি দেন। এক পর্যায়ে ২০০২ সালের ৭ অক্টোবর রাতে আসামিরা সিরাজুলের বাড়িতে গিয়ে আলমগীরকে ছোরা, ছেনি ও রড় দিয়ে কুপিয়ে এবং মারধর করে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কিন্তু ঢাকা নেওয়ার প্রস্তুতিকালে আলমগীরের মৃত্যু হয়।

ঘটনায় পর নিহতের পিতা আব্দুল বারেক বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শুনানি শেষে বিচারক ওই ৩ জনকে ফাঁসির আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৩ জনই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল। আসামি পক্ষে ছিলেন- অ্যাডভোকেট হুমায়ূন কবির।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে