সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিমুক্ত রাজনীতি আনবে টেকসই উন্নয়ন : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গি-সন্ত্রাসী ও টেকসই রাজনীতি, উন্নয়নকাজে সর্বস্তরে জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সম্পৃক্ততা ও গণমাধ্যমের প্রহরী ভূমিকাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করবে। ’

তিনি সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের মিডিয়া বাজারে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন আয়োজিত ‘জনতার কন্ঠ: বাংলাদেশে টেকসই উন্নয়ন বাস্তবায়ন শক্তিশালীকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে সভায় সেমিনারের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসেফ ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম। ওয়েভ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মহসিন আলীসহ আমন্ত্রিত বক্তারা আলোচনায় অংশ নেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘সংবিধানের নির্দেশনা, প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ, অন্তর্ভূক্তিমূলক অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ, পুষ্টি ও ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সমন্বয়ই হবে টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনের কার্যকর পদ্ধতি। জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে এক্ষেত্রে নিরীক্ষকের ভূমিকা নিতে হবে। ‘

হাসানুল হক ইনু বলেন, সবুজ, ডিজিটাল, বৈষম্যহীন সমৃদ্ধির টেকসই বাংলাদেশ গড়তে শান্তি হচ্ছে পূর্বশর্ত। আর শান্তির জন্য জঙ্গি-তেঁতুল হুজুরচক্র, দুর্নীতি-দলবাজি, রাজাকার-যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের হাত থেকে দেশকে মুক্ত রাখার বিকল্প নেই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা