সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যিই কী দীপিকার মতো দেখতে!

news-image

বিনোদন ডেস্ক :তামিল ছবির তুমুল জনপ্রিয় নায়িকা আমলা পল কী সত্যিই দীপিকার মতো দেখতে? অবিকল না হলেও মুখ ও চেহারার আদলে অনেকটাই মিল রয়েছে বলিউড তারকা দীপিকা পাডুকোনের সঙ্গে।

তাই দক্ষিণী সিনেমা পাড়ায় তাকে দীপিকা নামেই ডাকা হয়।

মডেলিংকে পেশা হিসেবে নিলেও ২০০৯ সালে সিনেমায় প্রথম হাতেখড়ি হয় তার। প্রথম মালয়ালম ছবি ‘নীলথামারা’-তে সবার নজর কাড়েন আমলা। একে একে তালিম, মালয়ালম, কন্নড় বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন।

এরইমধ্যেই ৩০টি ছবিতে অভিনয় করেছেন আমলা।

সাত বছরের অভিনয় জীবনে বেশ কিছু পুরস্কার রয়েছে আমলার ঝুলিতে। ২০১১ সালে সেরা তামিল অভিনেত্রী পুরস্কারের পাশাপাশি জিতে নেন দক্ষিণের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড।

২০১৩ সালে সেরা মালয়ালম অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে নেন আমলা।

২০১১ সালে তামিল থ্রিলার ছবি ‘সিন্ধু সামাভেলি’-তে একটি বিতর্কিত চরিত্রে অভিনয়ের জন্য সংবাদের শিরোনামে উঠে আসেন আমলা। ছবিটিতে দেখানো হয় নিজের শ্বশুরের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত গল্পের নায়িকা।

এই চরিত্রে অভিনয়ের জন্য তুমুল সমালোচনা হয় আমলার। তামিল সংস্কৃতির বিরোধী বলে ‘সিন্ধু সামাভেলি’ সিনেমাটি নিয়েও বিতর্কের ঝড় ওঠে। এমনকি অভিনেত্রীকে খুনের হুমকি দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা