সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসছেন প্রসেনজিৎ যাচ্ছেন শাকিব

news-image

বিনোদন ডেস্ক :আবারো শুরু হয়েছে সাফটা চুক্তির আওতায় ছবি আমদানি-রপ্তানি। এবার ভারতে যাচ্ছে কিং খানের ‘বসগিরি’। অন্যদিকে ভারত থেকে আমদানি হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘ইয়েতি অভিযান’।

বাংলাদেশের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আমদানি করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘ইয়েতি অভিযান’। আর ভারতের অজয় ইন্টারন্যাশনাল আমদানি করছেন শাকিবের ‘বসগিরি’।

চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, (২৯ অক্টোবর) রবিবার ‘ইয়েতি অভিযান’ ছবিটি সেন্সরের জন্য জমা পড়েছে। এ সপ্তাহের ভেতর ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

 

টালিগঞ্জের স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জীর পরিচালনায় নির্মিত হয়েছে ‘ইয়েতি অভিযান’। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের তৃতীয় উপন্যাস ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে নির্মিত ‘ইয়েতি অভিযান’-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এতে অভিনয় করেছেন আরিয়ান, যিশু এবং বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ও ফেরদৌস। ছবিটি ২২ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পায়। খবর রয়েছে আমদানি করা ‘ইয়েতি অভিযান’ আগামী নভেম্বরেই এদেশের প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক।

অন্যদিক শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’তে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলি। ২০১৬ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রযোজনা করেছে খান ফিল্মস।

উল্লেখ্য, ‘ইয়েতি অভিযান’ প্রথমে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের শ্রী ভেঙ্কটেশের যৌথ প্রযোজনায় নির্মিত হওয়ার কথা ছিল। কিন্তু যৌথ প্রযোজনার নীতিমালা নিয়ে বাংলাদেশে সমস্যা সৃষ্টি হওয়ার কারণে জাজ মাল্টিমিডিয়া ছবিটি থেকে তাদের বিনিয়োগ ফিরিয়ে নিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা