,

দক্ষিণী নায়িকাদের মোটা বলায় হ্যানসিকার ক্ষোভ

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী হ্যানসিকা মোতওয়ানি। বলিউড সিনেমাতেও দেখা গেছে তাকে। রিয়েলিটি টিভি শো ‘বিগ বস’র এবারের আসরের প্রতিযোগী ও ভারতীয় টিভি অভিনেত্রী হিনা খানের একটি বক্তব্যে ভীষণ চটেছেন তিনি।

সম্প্রতি হিনা খান বলেন, দুই বার ভারতের দক্ষিণী সিনেমার প্রস্তাব পেয়েছিলেন তিনি, কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন, কারণ প্রযোজক তাকে ওজন বাড়াতে বলেছিলেন। কিন্তু হিনার এ ধরনের বক্তব্য পছন্দ হয়নি হ্যানসিকার।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন: ‘এর মাধ্যমে কী বেঝাতে চাইছেন? দক্ষিণী ইন্ডাস্ট্রিকে তিনি কীভাবে অবমাননা করেন? তিনি কি জানেন না অনেক বলিউড অভিনয়শিল্পী দক্ষিণে কাজ করেছেন এবং করছেন। আমাদের হীন করার চেষ্টায় আপনার প্রতি লজ্জা।’

হ্যানসিকা তার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে বিগ বস রিয়েলিটি শো হাউসে হিনাকে বলতে শোনা যায়, ‘আমি জানি দক্ষিণী প্রযোজকরা তাদের নায়িকাদের ওজন বাড়াতে চান এবং তাদের স্থূলকায় শরীর প্রদর্শন করান। আমি দুটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমার প্রস্তাব পেয়েছিলাম কিন্তু সেগুলো আমি ফিরিয়ে দিয়েছি কারণ তারা আমাকে ওজন বাড়াতে বলেছিলেন।’

হিনা যা বলছেন সব বাজে কথা জানিয়ে অন্য একটি টুইটে হ্যানসিকা লেখেন, ‘একজন দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী হিসেবে আমি বলেতে চাই, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আমি গর্বিত।’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে