সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হয়রানির শিকার সানি লিওন!

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউডের বহুল আলোচিত অভিনেত্রী সানি লিওনের রয়েছে অসংখ্য ভক্ত-অনুসারী। এদের ভালোবাসা তাঁকে যেমন সিক্ত করে, তেমনি তাদের মাধ্যমে হয়রানির শিকারও নাকি হয়েছেন এ অভিনেত্রী। এক খবরে এমনটাই জানিয়েছে ইন্ডিয়া টুডে।

খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন আগের ঘটনা। সানি লিওনের স্বামী ড্যানিয়েল বেবার তখন দেশে ছিলেন না। টুইটারে কেউ একজন তাঁকে হুমকি দিয়েছে। ঘটনা শুধু এখানেই থেমে থাকেনি, হুমকিদাতা তাঁকে বাড়িতে এসে ক্ষতি করবে বলেও জানায়। এতে ভীষণ ভয় পেয়ে যান সানি।

সংবাদমাধ্যমের বরাতে সানি লিওন বলেন, ‘এ ঘটনার কিছুদিন পর কেউ একজন আমার বাসার দরজায় ধাক্কা দিচ্ছিল। কড়া নাড়ার শব্দ শুনে ছুরি হাতে দরজার কাছে যাই। অবস্থা এমন মনে হচ্ছিল, দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়বে। এরপর বাড়ি পরিবর্তন করি। সেই ভয়াবহ অভিজ্ঞতা এখনো মনে হলে গা শিউরে ওঠে।’

এদিকে সাইবার হয়রানি বিষয়ে সচেতনতা তৈরি করতে একটি এনজিওর সঙ্গে যুক্ত হয়েছেন সানি লিওন। তাঁর মতে, ‘আজকাল উঠতি ছেলেমেয়েরা হয়রানির শিকার হয়ে হতাশায় ভোগে। অনেকে এসব সহ্য করতে পেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করে। কিন্তু আমরা এ বিষয়ে সচেতনতা তৈরি করতে পারি। সৌভাগ্যের বিষয়, সবাই আমাকে সাহায্য করছেন। আমি এখন অনেক শক্তিশালী।’

এ বছরের জুলাইয়ে সানি ও ড্যানিয়েল দম্পতি নিশা নামের একটি শিশুকে মহারাষ্ট্রের লাতুর গ্রাম থেকে দত্তক নিয়েছেন। ২০০৯ সালে বিয়ে করা সানি ও ড্যানিয়েল তাঁদের পরিবারের নতুন সদস্য নিয়ে এখন বেশ আনন্দে আছেন। সানির দত্তক নেওয়া সন্তান নিশার বয়স এখন দুই বছর। ২৪ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে সানি লিওনের পরবর্তী সিনেমা ‘তেরা ইন্তেজার’। রাজীব ওয়ালিয়া পরিচালিত এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা