সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কপিলকে শাহরুখের পরামর্শ

news-image

বিনোদন ডেস্ক : কপিল শর্মা। কয়েক মাস ধরে নানা কারণে খবরের এসেছেন এ জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা। বিশেষ করে সহকর্মী সুনীল গ্রোভারের সঙ্গে বিবাদের পর তার জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ থেকে তারকাদের ফিরে যাওয়া, শুটিং বাতিল করা ও মদপানে আসক্ত হয়ে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তিসহ তাকে ঘিরে নানা কথা শোনা যায়।

এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শাহরুখ খানের সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’র একটি পর্বের শুটিং করতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন কপিল। পরবর্তীতে শুটিং না করেই ফিরে আসতে হয়েছে শাহরুখ ও আনুশকা শর্মা ও জব হ্যারি মেট সেজাল সিনেমার পরিচালক ইমতিয়াজ আলীকে। সম্প্রতি তার ফিরাঙ্গি সিনেমার ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে এসে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন কপিল।

শাহরুখের বিষয়টি নিয়ে কপিল শর্মা বলেন, ‘কিছু মানুষ আমার সমস্যা বুঝতে পেরেছেন, আর কিছু মানুষ গুঞ্জন ছড়িয়েছেন। মানুষ লিখেছে, আমার সেট থেকে শাহরুখ চলে গেছেন। মূল ঘটনা হচ্ছে, আমি শুটিং সেটে দুপুর ২টায় পৌঁছে যাই। শাহরুখ খানের সন্ধ্যা ৭টায় আসার কথা ছিল। তিনি পাশেই কোথাও ৮টা পর্যন্ত শুটিং করছিলেন। হঠাৎ আমার মনে হয় শুটিং করতে সেটে যেতে পারব না। তারপর আমি শুটিং বাতিল করি। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বার শুটিং বাতিল করি।’

জনপ্রিয় এ কমেডিয়ান আরো বলেন, “শাহরুখ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি আমাকে পরামর্শ দিয়ে বলেছিলেন, ‘বিশ্রাম নাও এবং তোমার মন স্থির করো।’ আমি তার পরামর্শ গ্রহণ করি এবং বিরতি নিই। এমনকি আমি অনিল কাপুর স্যারকেও বলেছিলাম শুটিং বাতিল করার জন্য আমি অপরাধবোধ অনুভব করছি।”

‘কমেডি নাইট উইথ কপিল’ ও ‘দ্য কপিল শর্মা শো’-এর কারণে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন কপিল শর্মা। সিনেমার প্রচারণার জন্য তার অনুষ্ঠানকেই বেছে নিতেন বলিউড তারকারা। কিন্তু সুনীল গ্রোভারের সঙ্গে বিবাদের পর থেকে অনেকেই তার শোয়ে যেতে আপত্তি জানান বলে জানা যায়। ফলে তার শোয়ের টিআরপি দিন দিন কমতে শুরু করে। কপিলও বিষণ্নতায় ভুগতে থাকেন। এমনকি মদপানে আসক্ত হয়ে পড়েন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা