,

৬ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

news-image

নিউজ ডেস্ক : জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) সুপারিশের ভিত্তিতে ছয় জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে প্রমাণ না পাওয়ায় তাদের সনদ বাতিল করে সম্প্রতি গেজেট জারি করা হয়েছে। জামুকার ৪৮তম সভায় এ সুপারিশ করা হয়েছিল।

এদের মধ্যে রয়েছেন- বরিশালের আগৈলঝাড়ার চেঙ্গুটিয়া গ্রামের মরহুম মো. আব্দুল হাওলাদারের ছেলে মো. এমএ ছত্তার হাওলাদার (গেজেট নম্বর-৫৬৪৬, তারিখ ১৫-১১-২০১২), পাবনা সদরের শালগাড়িয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন খাঁনের ছেলে কে এম আশরাফ উজ্জামান (গেজেট নম্বর-২১০৪, তারিখ ২৯-০৪-২০১২) ও গাইবান্ধার সাদুল্যাপুর গ্রামের মৃত হৃষিকেশ সাহার ছেলে গণেশ চন্দ্র সাহা (গেজেট-১৬৫০, তারিখ ১৯-০২-২০১৩)।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের নিমগাছি গ্রামের মৃত আ. হকের ছেলে মো. দেলদার হোসেন (গেজেট-৫১০, তারিখ ২৫-০৮-২০০৫), ফরিদপুরের সদরপুরের চর ডুবাইল গ্রামের মৃত মো. মমিন উদ্দিনের ছেলে এ গফফার মিয়া (যুদ্ধাহত গেজেট-২৭৪, তারিখ ২২-১২-২০০৩) ও ঝালকাঠী সদরের পিপলিতা গ্রামের সৈয়দ আলী দুয়ারীর ছেলে সুলতান হোসেনের (গেজেট-৩৯৮, তারিখ ১৭-০৪-২০০৫) সনদ বাতিল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে