সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি গার্মেন্টকর্মী নিতে আগ্রহী মরিশাস

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রায় ২০০ পোশাককর্মী অভিবাসন খরচ ছাড়াই চাকরি পেলেন মরিশাসে। তাঁদের মধ্যে নারী ও পুরুষ উভয়েই রয়েছেন। এসব কর্মীর অভিবাসনব্যয় তাঁদের নিয়োগকর্তারাই বহন করবেন।

মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অবস্থিতি বাংলাদেশ হাইকমিশনের লেবার অ্যাটাশে মোহাম্মদ ওহিদুল ইসলামের বরাত দিয়ে ঢাকার ইংরেজি দৈনিক নিউ এজ মঙ্গলবার এ খবর দিয়েছে।

ওহিদুল ইসলাম পোর্ট লুইস থেকে টেলিফোনে জানান, বাংলাদেশ মিশনের প্রচেষ্টায় দেশটির অনেক গার্মেন্ট মালিক এখন বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিতে আগ্রহী হয়ে উঠেছেন। নিয়োগপ্রাপ্তদের অভিবাসনব্যয়ও তারাই বহন করবেন।

তিনি জানান, ভারত মহাসাগরের এই দ্বীপদেশটিতে এখনই প্রায় ২৫ হাজার পোশাকশ্রমিক কাজ করে থাকেন। এ দেশের আরো অনেক গার্মেন্ট বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিতে চায়।

লেবার অ্যাটাশে বলেন, বাংলাদেশি কর্মীরা এদেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ, এদেশ ও বাংলাদেশের খাদ্যাভ্যাস একই রকম। দেশের মতো ভাত-মাছ-সব্জি খতে পাওয়ায় বাংলাদেশি কর্মীরা তাই খুশি।

তিনি জানান, বাংলাদেশি গার্মেন্টকর্মীরা এখানে মাসিক ২০ হাজার থেকে ২২ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে। এই বেতনেই তারা সন্তুষ্ট। কারণ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেসব অসুবিধা পোহাতে হয়, তা এখানে নেই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা