সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের দেহরক্ষীর বিরুদ্ধে গণধর্ষণের হুমকির অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক : বিগ বসের এবারের আসরের সঞ্চালক বলিউড অভিনেতা সালমান খান এবং প্রতিযোগী জুবায়ের খানের মধ্যে বিবাদ, দিন দিন আরো খারাপের দিকে মোড় নিচ্ছে।

বিগ বস ১১-এর আসর থেকে বেরিয়ে জুবায়ের মামলা করেন সালমানের নামে। তার অভিযোগ, বিগ বসের ঘরে সালমানের অপমানে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। জুবায়েরের ভাষ্যে, সালমান তাকে কুকুরদের সঙ্গে তুলনা করেছেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। ক্যারিয়ার শেষ করে দেওয়ারও হুমকি দেন তিনি।

এবার সালমানের দেহরক্ষী শেরা এই বিষয়ে জুবায়েরকে সমর্থনকারী এক নারীকে গণধর্ষণের হুমকির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

ওই নারী অভিযোগ করেন, তাকে এক ব্যক্তি ফোন করে নিজেকে সালমানের দেহরক্ষী হিসেবে পরিচয় দেয় এবং পুলিশের কাছে যাওয়া ছাড়াই মামলা নিষ্পত্তির হুমকি দেয়। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে’কে ওই নারী বলেন, “তিনি আমাকে বলেন, ‘আপনি কেন ভাইকে (সালমান) বিরক্ত করছেন? কেন ঝামেলা মিটিয়ে ফেলছেন না?’ যখন আমি তার কথা প্রত্যাখান করি, তখন তিনি আমাকে অপমান করেন এবং আমাকে ধর্ষণের জন্য ১০ জন লোক পাঠানোর হুমকি দেয়।”

ওই নারী বলেন, ‘আমি ফোন কলের বিস্তারিত তথ্য পুলিশের কাছে জমা দিয়েছি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো কঠোর ব্যবস্থা নেয়নি।’

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৫০৯ ধারায় (নারীকে অপমানজনক শব্দ, ইঙ্গিত বা অপমানের অভিপ্রায় এর ক্ষেত্রে ব্যবহৃত আইন) মামলাটি রেজিস্ট্রি করা হয়েছে। কলারকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

শেরা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ফোন কলের নম্বরটি আমার নয়। ফোন কলটি ইচ্ছে করে তৈরি করা হয়েছে। তিনি আমার খ্যাতি নষ্ট করতে চাচ্ছেন।’

সালমান খানের প্রিয় দেহরক্ষী শেরার বিরুদ্ধে গত বছর এক ব্যক্তিতে মারধরের অভিযোগ উঠেছিল। যদিও সে অভিযোগ তিনি অস্বীকার করেছিলেন।

বিগ বস অনুষ্ঠানে জুবায়েরের খারাপ আচরণে অতিষ্ঠ হয়ে সালমান তাকে অপমান করার পর, জুবায়ের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বিগ বস ১১ আসরের সবচেয়ে বিতর্কিত প্রতিযোগী জুবায়ের। অন্য প্রতিযোগীদের সঙ্গে বাজে ভাষা ও বাজে ব্যবহারের কারণে দর্শকদের অপছন্দের পাত্রে পরিণত হয়েছিলেন। নারী প্রতিযোগীদের অশ্রাব্য ভাষায় গালাগাল করতেন প্রকাশ্যেই। এসব কিছুতেই বরদাশত করবেন না সালমান- এটা তো জানা কথাই! এ জন্য সালমান জুবায়েরের কড়া সমালোচনা করেন। দর্শকদের ভোটে জুবায়ের বাদ পড়েন বিগ বস থেকে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা