সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীন পৌঁছেছেন জেসিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে চীনে পৌঁছেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টার দিকে চীনের গোয়াংজু পৌঁছালে ‘মিস ওয়ার্ল্ড’ আয়োজকদের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান।

শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র অন্যতম অায়োজক প্রতিষ্ঠান ‘অন্তর শোবিজের’ চেয়ারম্যান স্বপন চৌধুরী।

গোয়াংজু বিমানবন্দর থেকে জেসিয়াকে নিয়ে যাওয়া হয় ব্ল্যাক ফরেস্ট হোটেলে। পরে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে যাত্রা করেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া। বিমানবন্দরে তাকে বিদায় জানান ‘অন্তর শোবিজ’র চেয়ারম্যান স্বপন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী প্রমুখ।

৬৭তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ১১৭টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন জেসিয়া ইসলাম। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তিনি চীনে অবস্থান করবেন।

স্বপন চৌধুরী জানান, ‘আজই (শুক্রবার) সেখানে মিস ওয়ার্ল্ড প্রতিযোগীদের নয়ে গ্রুমিংয়ে অংশ নেবেন জেসিয়া; যা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। ৬ নভেম্বরের পর সঙ্গে নিয়ে যাওয়া পাটের তৈরি জিনিসপত্র জেসিয়া সংশ্লিষ্টদের সামনে তুলে ধরবেন; যা নিলামে উঠবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন চ্যারিটেবল ফান্ডে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত প্রতিযোগিতা। পরদিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশে চীন ছাড়বেন জেসিয়া ইসলাম।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা