,

সিদ্ধার্থের সঙ্গে প্রেম নিয়ে জ্যাকলিনের বক্তব্য

news-image

বিনোদন ডেস্ক : অ্যা জেন্টলম্যান সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকলিন ফার্নান্দেজ। রুপালি পর্দায় রোমান্সের পাশাপাশি বাস্তবেও তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে সিদ্ধার্থকে শুধু ভালো বন্ধু হিসেবেই মনে করেন এ অভিনেত্রী।

গুঞ্জনের কারণে সিদ্ধার্থের সঙ্গে অভিনয় বন্ধ করবেন কিনা প্রশ্ন করা হলে এ অভিনেত্রী বলেন, ‘এরকম হলে আমি এতো সহ-অভিনেতার সঙ্গে অভিনয় করতাম না, কারণ প্রেমের গুঞ্জন এমন একটি বিষয় যা নিয়ে মিডিয়া মজে থাকে। সুতরাং এর জন্য কারো সঙ্গে অভিনয় বন্ধ করে দেব তা নয়।’

তিনি আরো বলেন, ‘তাদের সঙ্গে অভিনয়টা চালিয়ে যাওয়া উচিৎ কারণ এ গুঞ্জনগুলো সত্য নয়। মানুষ আপনার সম্পর্কে কী বলবে, কী চিন্তা করবে এগুলো ভাবলে আপনি জীবনে ভুল করবেন।’

সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে জ্যাকলিন বলেন, ‘সিদ্ধার্থ ও আমি খুবই ভালো বন্ধু। আমরা এ নিয়ে দুই সিনেমায় অভিনয় করলাম-ব্রাদার্স এবং অ্যা জেন্টলম্যান। যদি ভালো চিত্রনাট্য পাই তাহলে অবশ্যই একসঙ্গে অভিনয় করব।’

সম্প্রতি মুক্তি পেয়েছে জ্যাকলিন অভিনীত সিনেমা জুড়ওয়া-টু। এতে আরো অভিনয় করেছেন তাপসী পান্নু ও বরুণ ধাওয়ান। এরই মধ্যে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির উপরে আয় করেছে সিনেমাটি। চলতি মাসের শেষে সালমানের খানের সঙ্গে রেস-থ্রি সিনেমার শুটিংয়ের জন্য এ অভিনেত্রী দুবাই যাবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী