সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীরের সঙ্গে কী সম্পর্ক? অবশেষে উত্তর দিলেন মাহিরা

news-image

 

বিনোদন ডেস্ক : একে তো মহিলা। আবার পাকিস্তানের বাসিন্দা। প্রকাশ্যে ধূমপান করতে গিয়ে ধরা পড়েছেন পাপারাজ্জির ক্যামেরায়। তাও আবার ভারতীয় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। এর জন্য এখনও দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়তে হচ্ছে মাহিরা খানকে। প্রশ্ন উঠেছে তাঁর ও রণবীরের সম্পর্ক নিয়ে। এতদিন এ নিয়ে একটিও কথা শোনা যায়নি পাক অভিনেত্রীর মুখে। ঘটনার পর থেকেই মিডিয়াকে এড়িয়ে চলেছেন। এবার আর পারলেন না। নতুন ছবি ‘ভরনা’র প্রচারে এসে তাঁকে উত্তর দিতেই হল।

 

বিষয়টিকে ব্যক্তিগত বলে অভিহিত করেন মাহিরা। নারী ও পুরুষ একসঙ্গে সময় কাটাতেই পারে। এতে অসুবিধা কোথায়? পালটা প্রশ্ন করেন অভিনেত্রী। তাঁর মতে, এটি খুবই সাধারণ বিষয়। তবে এই ঘটনা তাঁকে অনেক কিছু শিখিয়েছে বলেও জানান মাহিরা। এটা তাঁর মাথায় রাখা উচিত ছিল যে, মিডিয়ার উপস্থিতি শুধুমাত্র সাংবাদিক বৈঠক কিংবা ইভেন্টেই সীমাবদ্ধ থাকে না, শাটারবাগরা সর্বত্র বিচরণ করেন। প্রশ্ন ওঠে, সিনেমায় তো তিনি এমনটা করেন না? এর জবাবে মাহিরা বলেন, সব জিনিস তো আর পৃথিবীকে দেখানোর জন্য হয় না!

 

নায়িকার এই উত্তর ফের জল্পনা উসকে দিয়েছে। রণবীর ও তাঁর সম্পর্ক কতটা ‘ব্যক্তিগত’, নতুন করে এই প্রশ্ন যেন তুলে দিলেন পাক-নায়িকা। কেবল বিদেশের রাস্তায় ধূমপান করতেই দেখা যায়নি রণবীর-মাহিরাকে। দু’জনকে আগেও একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে বলে দাবি করেছেন অনেকে। বাকিটা যে আর ব্যক্তিগত নেই তাঁর প্রমাণ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মিলেছে। একই ধরনের শার্ট পরে দু’জনকে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে দেখা গিয়েছে। এতে জল্পনা আরও বেড়েছে। কেউ কেউ তো এই কথাও বলছেন, ক্যাটরিনা চলে যাওয়ার পর জুনিয়র কাপুরের জীবনের নতুন নারী মাহিরাই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা