সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের আঁধারে সন্তানের জন্য ফুটপাতে খাবার বিক্রি করেন অভিনেত্রী (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক : সূর্যের আলোয় সেজেগুজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানুষকে বিনোদিত করা।এরপর মেকআপ মুছে রাতে আঁধারে ফুটপাথে খাবার বিক্রি করতে বসা।

অনেকটা গল্পের মতো হলেও এমনই সংগ্রামের জীবন মালায়ালাম সিরিয়ালের পরিচিত মুখ অভিনেত্রী কবিতা লক্ষ্মী।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, লক্ষ্মীর কাজ করেন মূলত টেলিভিশনে। সেটাই প্যাশন। কিন্তু যা উপার্জন তাতে সংসার চলে না। স্বামীবিহীন এক ছেলে ও মেয়ের দায়িত্বও আবার তাঁর কাঁধে। সুদিনের আশায় এক ট্রাভেল এজেন্টের দ্বারস্থ হয়েছিলেন কবিতা। সংস্থার তরফে তাঁকে পরামর্শ দেওয়া হয়, তাঁর ছেলেকে বিদেশে পাঠাতে। সেখানে পার্ট টাইম কাজ করে ছেলে প্রায় ১০ পাউন্ড করে আয় করতে পারবে, আশা ছিল এমনটাই। পাশাপাশি একটি কোর্স করে নিজের জীবনে প্রতিষ্ঠিতও হতে পারবে।

সেই ভরসাতেই বুক বেঁধেছিলেন কবিতা। কিন্তু ছেলে উপার্জন করতে পারেনি সে অর্থে। উল্টো কোর্স ফি হিসেবে কবিতাকেই মোটা অংকের টাকা দিতে হয়। সব মিলিয়ে অবস্থা যা, তাতে ছোট পর্দায় অভিনয় করে আর চলে না। ফলে শুটিংয়ের কাজ শেষ হলে রাস্তায় খাবার বিক্রি করেন তিনি। ছোট একটা খাবারের দোকান আছে। নিজেই সেখানে রান্না করেন। এভাবেই দিন চলে যায় লহ্মীর। অবশ্য হাসপাতালের কাছে হওয়ায় রাতে বিক্রিটাও ভাল হয়।

এক দক্ষিণী অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, আপাতত দুটি সিরিয়ালের কাজ করছেন তিনি। সংসার চালানোর জন্য খাবার বিক্রি করতে হয়। তবে তার জন্য অভিনয় ছাড়েননি। পাশাপাসি খাবার বিক্রি করাকেও কখনও ছোট করেননি। জীবনে এভাবেই উপার্জন আর প্যাশনের ভারসাম্য খুঁজে নিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা