সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহের মায়ের বিরুদ্ধে মামলা

news-image

বিনোদন ডেস্ক :অমর নায়ক সালমান শাহের মা নীলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি করেছেন শাহের সাবেক স্ত্রী সামিরার মা লতিফা হক লিও। গেল ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের যুগ্ম জেলা, ২য় আদালতে নীল চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

মামলায় মানহানি বাবদ ৫ কোটি ও ব্যবসায়িক ক্ষতি বাবদ ৫ কোটি- মোট ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলা নম্বর ১২-২০১৭।

মামলায় নীলা চৌধুরীর পাশাপাশি আসামি করা হয়েছে সালমান শাহের ছোট ভাই শাহরান চৌধুরী ইভান ও সালমানের মামা আলমগীর কুমকুমকে।

মানহানির এ মামলা প্রসঙ্গে সামিরার মা লতিফা হক বলেন, ‘নীলা চৌধুরী ও তার পরিবার নানাভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে আমার ও আমার পরিবারের সম্মানহানি হচ্ছে। আমার ব্যবসায়িক সুনাম নষ্ট হচ্ছে। তাই বাধ্য হয়ে মামলাটি করতে হলো।’

এদিকে, এ মামলার শুনানি হবে আগামী ৩০ অক্টোবর। চট্টগ্রামের যুগ্ম জেলা জজ মোহাম্মদ আবদুল কাদের বাদি-বিবাদী দু-পক্ষকেই সেদিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।

গোনিউজ২৪/কেআর

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা