সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মারাঠি সিনেমায় মাধুরীর অভিষেক

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ‘ধাক ধাক গার্ল’খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। এবার মারাঠি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এ অভিনেত্রীর।

জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে হাস্যরসাত্মক বিষয়ও থাকবে বলে জানা গেছে। নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন তেজস প্রভু বিজয়। দেবশ্রী শিবাদেকরের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছে তিনি।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে মাধুরী দীক্ষিত জানান, ‘এটি আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা তারপর এতে ইতিবাচক কিছু বিষয় রয়েছে। এটি আপনাকে শুধু আশা ও প্রেরণা দিবে তা নয়, সত্যিকার অর্থে বেঁচে থাকার সাহসও যোগাবে। সিনেমাটি বেছে নেয়ার সবচেয়ে বড় কারণ এর মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়া যাবে।’

তিনি আরো বলেন, ‘মারাঠি সিনেমা খুব সুন্দরভাবে উন্নতি করছে এবং এ ধরনের গল্প দেখে আমি সত্যিই গর্বিত। আমি কয়েক বছরে বেশ কিছু চিত্রনাট্য হাতে পেয়েছি কিন্তু এই সিনেমার আগে কোনোটিই পছন্দ হয়নি। যখন এই সিনেমার চিত্রনাট্য হাতে পেলাম খুবই ভালো লেগেছে এবং এর পেছনে খুবই ভালো টিম রয়েছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে, এতো দিন এমন একটি সিনেমাই আমি করতে চাইছিলাম।’

চলতি বছরের শেষে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন ব্লু মাসটাঙ্গ ক্রিয়েশনের অশোক সুবেদার ও আরতি সুবেদার এবং ডর মোশন পিকচার্সের বিবেক রঙাচারী ও অরুণ রঙাচারী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা